1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আবহাওয়া অনুকূলে থাকলে আজ বসবে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আবহাওয়া অনুকূলে থাকলে আজ বসবে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৯৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

আবহাওয়া অনুকূল ও কারিগর জটিলতা না থাকলে পদ্মা সেতুর ৩৭তম স্প্যানটি বসবে আজ বৃহস্পতিবার। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৫৫০ মিটার। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর পিলারের ওপর ‘২-সি’ স্প্যানটি বসানো হবে। ৩৭তম স্প্যান স্প্যানটি বসানো হলে বাকি থাকবে আর মাত্র চারটি।

৩৬তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় বসতে যাচ্ছে এটি। সবকিছু অনুকূলে থাকলে দুপুর ২টার মধ্যেই এসব কাজ শেষ হওয়ার কথা আছে। গেল মাসেও চারটি স্প্যান বসানো হয় সেতুতে।  তবে প্রাকৃতিক কারণ ও কারিগরি জটিলতা বাধা হয়ে দাঁড়ালে আগামীকাল শুক্রবার পর্যন্ত মোট দুদিন সময় লাগতে পারে।

প্রকৌশলী সূত্র জানায়, ৩৭তম স্প্যান ‘২-সি’ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত আছে। বৃহস্পতিবার সকাল ৯টায় অনুকূল ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করবে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নির্ধারিত পিলারের কাছে যাবে। পথিমধ্যে কোনো বাধা না দেখা দিলে সময় লাগবে ৩০-৪০ মিনিট।

এরপর স্প্যানবহনকারী ভাসমান ক্রেনটিকে নোঙর করার কাজ চলবে। এরপর সুবিধাজনক পজিশন করে পিলারের উচ্চতায় তোলা হবে স্প্যানটিকে। রাখা হবে পিলারের বেয়ারিংয়ের উপর যাতে দৃশ্যমান হবে সেতুর পাঁচ হাজার ৫৫০ মিটার। সর্বশেষ গত ০৭ নভেম্বর মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের উপর বসানো হয় ৩৬তম স্প্যানটি গত ৩১ অক্টোবর মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিলারের ওপর ৩৫তম স্প্যানটি বসানো হয়েছিল। চলতি মাসে আরও ৩টি ও ডিসেম্বরের ১২ তারিখের মধ্যে ২টিসহ ৫টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের। এছাড়া সেতুর ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১১৬৬টি ও রেলওয়ের ২৯৫৯টি স্ল্যাবের মধ্যে ১৬৪৬টি বসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION