1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দক্ষিণে উড়াল দিচ্ছেন সোনাক্ষী সিনহা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে Icon দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর জয়পুরহাটে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ১ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

দক্ষিণে উড়াল দিচ্ছেন সোনাক্ষী সিনহা

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫৯০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ‘দাবাং’ সিনেমায় রাজ্জো চরিত্রে রাজকীয় অভিষেক ঘটেছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। পরপর কয়েকটি ছবিতে সফলতাও পান শত্রুঘ্ন কন্যা। এরপরই ক্যারিয়ারে ভাটার টান পড়ে সোনাক্ষীর। একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তার অভিনীত ছবিগুলো।

বাতাসে ভেসে বেড়াচ্ছে, নিজের ভাগ্যান্বেষণে এবার দক্ষিণে উড়াল দিচ্ছেন সোনাক্ষী সিনহা। শোনা যাচ্ছে, একটি তেলেগু ছবিতে কাজ করতে চলেছেন তিনি। ছবিতে সোনাক্ষীর বিপরীতে থাকছেন তেলেগু ছবির বর্ষীয়ান অভিনেতা নন্দামুরী বালাকৃষ্ণ। এই মুহূর্তে পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হিরামান্ডি’ ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত সোনাক্ষী। এই সিরিজের শুটিং শেষ হলে নাকি দক্ষিণী ছবিটির প্রস্তুতি নিতে শুরু করবেন শত্রুঘ্ন সিনহার কন্যা। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

চল্লিশ বছরের ক্যারিয়ারে একশর বেশি ছবিতে অভিনয় করেছেন বালাকৃষ্ণ। সূত্রের খবর, কিংবদন্তি অভিনেতার বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন বলেই নাকি সোনাক্ষী ছবিটি করতে রাজি হয়েছেন। কিন্তু বলিউড ছেড়ে হঠাৎ কেন দক্ষিণী ছবি করতে রাজি হলেন সোনাক্ষী?

ইন্ডাস্ট্রি সূত্র বলছে, বিগত কয়েক বছরে সেই অর্থে অভিনেত্রীর ঝুলিতে কোনও বড় হিট নেই। ‘ঘুমকেতু’ ও ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ সফল হয়নি। এমনকি সোনাক্ষীর শেষ ছবি ‘ডাবল এক্সএল’ নিয়েও অনুরাগীরা হতাশ। এমতাবস্থায় সোনাক্ষী নতুন কিছু করতে চাইছেন বলেই ঘনিষ্ট মহলের দাবি।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION