1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির’ - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

‘শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির’

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৬৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের মাহাথির মোহাম্মদ, উন্নয়নের অপর নাম।

বুধবার (২৯ জুন) বিকেলে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুর থানা এবং ৭, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, গত ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পদ্মাসেতু আমাদের মর্যাদার প্রতীক, সক্ষমতার প্রতীক, সাহসিকতার প্রতীক। এর সফল নায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা সৃষ্টি হয়েছিল তখন মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ টুইন টাওয়ার বানানোর ঘোষণা দেন। বিশ্বের পরাক্রমশালী রাষ্ট্ররা এটা অবাস্তব বলেছিল। মাহাথির মোহাম্মদ সাড়ে তিন বছরে সেই টুইন টাওয়ার তৈরি করেছিলেন। আমরাও এমন একজন মাহাথির পেয়েছি, জাতির পিতার সুযোগ্য কন্যা, যিনি একইভাবে উন্নয়নের মাধ্যমে সব ষড়যন্ত্রের দাতভাঙা জবাব দিয়েছেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, উন্নয়নকন্যা শেখ হাসিনাকে এদেশের জন্য বাঁচিয়ে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। জাতির পিতাকে হারিয়ে আমরা ৫০ বছর পিছিয়ে গিয়েছি। জাতির পিতার কন্যার হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে এক অনন্য নাম।

সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বজলুর রহমান ও প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা ১৪ আসনের এমপি আগা খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION