1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অগ্নিদগ্ধদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: নানক - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

অগ্নিদগ্ধদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: নানক

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৯৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

রোববার জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আওয়ামী লীগের এক প্রতিনিধি দল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের দেখতে যান। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় জাহাঙ্গীর কবির নানক অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের জাহাঙ্গীর কবির নানক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগ এবং চট্টগ্রামের ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন অগ্নিদগ্ধদের সর্বোচ্চ সহযোগিতা করতে। অগ্নিদগ্ধদের যেখানে রক্তের প্রয়োজন হয়, সেখানেই তারা রক্তদান করবে।

তিনি বলেন, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। যারা আহত হয়ে চিকিৎসারত আছেন, আমরা আশা করি তারা সুচিকিৎসার মধ্য দিয়ে অতি শিগগিরই রোগমুক্তি লাভ করবেন।

প্রধানমন্ত্রী তরফ থেকে কী বার্তা রয়েছে- এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী আমাদের এখানে পাঠিয়েছেন। গতকাল মধ্যরাত থেকে নেত্রী এ বিষয়ে সব খোঁজখবর নিচ্ছেন। শেখ হাসিনা বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।

তিনি আরো জানান, বার্ন ইউনিটে দায়িত্বে থাকা চিকিৎসক সামন্ত লাল সেনকে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, তিনি যেন চট্টগ্রামে সরজমিনে গিয়ে অগ্নিদগ্ধে আহতদের দেখে আসেন। এজন্য আগামীকাল তিন সদস্যের চিকিৎসক টিম চট্টগ্রামে যাবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION