1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশকে নব্য পাকিস্তানে রূপান্তর করাই ছিল জেল হত্যাকান্ডের মূল লক্ষ্য - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

বাংলাদেশকে নব্য পাকিস্তানে রূপান্তর করাই ছিল জেল হত্যাকান্ডের মূল লক্ষ্য

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫৯৯ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়,

দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জাতীয় চারনেতাকে হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় কোনো ব্যক্তিগত হত্যাকান্ড নয়, বাঙালিকে নেতৃত্বশূন্য করে স্বাধীন বাংলাদেশকে আবার নব্য পাকিস্তানে রূপান্তর করাই ছিলো স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের মূল লক্ষ্য। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশি ও আন্তর্জাতিক চক্র যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়, তারই ধারাবাহিকতায় ৩ রা নভেম্বর জাতীয় চারনেতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে জাতীয় চারনেতা যে অসামান্য অবদান রেখে গেছেন সেই অবদান কোনোদিন ভোলার নয়।২ নভেম্বর ২০২০ সোমবার সন্ধ্যায় কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে এলজিইডি বাস্তবায়নে ৫১ লাখ টাকা ব্যয়ে সাদুল্যাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল উপরোক্ত কথাগুলো বলেন।

এমপি গোপাল বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাকে হত্যা করে বাংলাদেশকে যারা নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল সেই শত্রুর মুখে ছাই দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার মূল্যবোধকে আবার প্রতিষ্ঠিত করেছেন। তার যোগ্য নেতৃত্বেই সকল সংকট উত্তরণ করে উন্নয়ন আর অগ্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল ইসলাম, কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা প্রকৌশলী নিমাই চাঁদ বৈষ্ণব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ভূপেন্দ্র নাথ রায়।

এর আগে রসুলপুর ইউনিয়নে বলেয়া রফিকুলের বাড়ির সংলগ্ন পাকা রাস্তা হতে বলেয়া পূর্বপাড়া অভিমূখী এইচবিবি রাস্তার উদ্বোধন, মির্জাপুর মোড় পাকা রাস্তা হতে পশ্চিমে মির্জাপুর রীনা মেম্বারনির বাড়ির রাস্তা অভিমূখী রাস্তার এইচবিবি করণ, এলজিইডি বাস্তবায়নে ৮৪ লাখ টাকা ব্যয়ে তরকান্দ হইতে ভেলুয়া সড়কের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন, এলজিইডি বাস্তবায়নে ৪৬ লাখ টাকা ব্যয়ে মথুরাপুর বাহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিত্তি প্রস্তর উদ্বোধনী ফলক উন্মোচন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION