1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়া সোনাতলার তেকানী চুকাইনগরে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

বগুড়া সোনাতলার তেকানী চুকাইনগরে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৪১ জন পঠিত
মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ    বগুড়া সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের পিএম দাখিল মাদ্রাসা মাঠে গতকাল বিকালে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

তেকানী চুকাইনগর ক্রীড়া চক্রের আয়োজনে ফাইনাল ফুটবল খেলায় বগুড়া সদর নুনগোলা ফুটবল একাদশ ও গাবতলী খেলোয়াড় কল্যান সমিতি অংশগ্রহণ করে। খেলায় গাবতলী খেলোয়াড় কল্যান সমিতি ১-০ গোলে বগুড়া সদর নুনগোলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন স্পেক্ট্রা হেক্সা ফিডস্ লিমিটেড এর সিনিয়র ম্যানেজার কৃষিবিদ এনামুল হক।

তিনি বলেন, খেলাধুলা করলে মন ভাল রাখে ও নেশা থেকে দূরে রাখে। তাই খেলাধুলা করা দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেকানী চুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোমানুর রহমান, সালেক সোলার পাওয়ার লিমিটেড এর পক্ষে মিজানুর রহমান, উম্মে বেলিজা ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ বিন আফজাল, সরলিয়া লতিফুন্নেছা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ জুয়েল রানা।

চ্যাম্পিয়ন দল গাবতলী খেলোয়াড় কল্যান সমিতির অধিনায়কের হাতে ২০ হাজার টাকার প্রাইজমানি ও রানার্স আপ দল বগুড়া সদর নুনগোলা ফুটবল একাদশকে ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION