1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় ছাত্রলীগের আয়োজনে বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বগুড়ায় ছাত্রলীগের আয়োজনে বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫০৮ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ছাত্রলীগের নেতাকর্মীরা এদেশের ইতিহাসের সকল সংগ্রামের সাথে জড়িত। ১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতধরে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ছাত্রলীগ।

এখন এই বাংলাদেশ ছাত্রলীগ মমতাময়ী নেত্রী শেখ হাসিনার ছায়াতলে থেকে কাজ করে যাচ্ছে।  দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যক্ষ ভাবে অংশ নিচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন

বুধবার বিকেলে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম,  শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, সহ সভাপতি ইমন শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি জি আর নাহিদ, উত্তম কুমার, অমিত পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ, মৃদুল সরকার, সাংগঠনিক সম্পাদক আমিনুল শুভ, ছাত্রনেতা রকি, রাসেল, শিপন সহ সকল বিভাগের ছাত্রলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION