1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অগ্নিঝরা মার্চে বাংলারমুখ বগুড়া’র আয়োজনে ‘বঙ্গবন্ধু উৎসব’ - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

অগ্নিঝরা মার্চে বাংলারমুখ বগুড়া’র আয়োজনে ‘বঙ্গবন্ধু উৎসব’

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৯৯ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: শুরু হয়েছে অগ্নিঝরা মার্চ। রাজনৈতিক প্রেক্ষাপটে বাঙালির জীবনে নানা কারণে এ মাস অন্তর্নিহিত শক্তির উৎস। অসংখ্য ঘটনার উজ্জ্বল সাক্ষী। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আগুন জ্বলে উঠেছিল- সে আগুন যেন ছড়িয়ে পড়ে বাংলার সর্বত্র। এরপর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সিঁড়ি বেয়ে একাত্তরের মার্চ বাঙালির জীবনে নিয়ে আসে নতুন বার্তা।

এ বছরের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। ইতিহাসের এই দিনগুলোকে অবিস্বরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বাংলারমুখ বগুড়া জেলা শাখার আয়োজনে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু উৎসব।

উক্ত উৎসবটি স্থানীয় শহীদ খোকন পার্কে আগামী ৭মার্চ ২০২২ থেকে শুরু করে এক নাগারে চলবে আগামী ১৭মার্চ পর্যন্ত। ব্যক্রিমধর্মী এই উৎসব আয়োজন করছে বাংলার মুখ বগুড়া জেলা শাখা।

ইতিমধ্যে বঙ্গবন্ধু উৎসব ২০২২ উদযাপন কমিটিও ঘোষণা করা হয়েছে যার প্রধান উপদেষ্টা জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব মজিবর রহমান মজনু, প্রধান পৃষ্ঠপোষক, বাংলারমুখ বগুড়া জেলা শাখা ও উপদেষ্টা জনাব রাগেবুল আহসান রিপু, পৃষ্ঠপোষক, বাংলারমুখ বগুড়া জেলা শাখা।

এদিকে আহবায়ক, হাসিবুল হাসান মুন সদস্য সচিব, হাকিম এম এ মজিদ মিয়া। উক্ত বঙ্গবন্ধু উৎসব ২০২২ উদযাপন কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION