1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত রয়েছে, যা বিশ্বের অনেক দেশ করতে ব্যর্থ হয়েছে। এখন টিকা কার্যক্রম ও মাস্ক পরাকে জোর দেওয়া হবে। এতে দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না।

শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা কার্যক্রম পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশাপাশি করোনার পরীক্ষা ও চিকিৎসায় নজির স্থাপন করেছে বর্তমান সরকার। এর সুফল ভোগ করছে দেশবাসী। এরই মধ্যে ৫ শতাংশের নিচে নেমে এসেছে করোনার সংক্রমণ। ভবিষ্যতে আর কঠোর বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না।

তিনি আরো বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবার করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। এছাড়া করোনাভাইরাস বাদেও মাস্ক পরলে অন্য ভাইরাস থেকেও মানুষ মুক্ত থাকবে। তাই লকডাউন না দিয়ে মানুষকে মাস্ক পরার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

এর আগে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী জেলা সার্কিট হাউজে পৌঁছান। পরে শহরের স্টেডিয়াম মাঠে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION