1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরগুনায় শুরু হয়েছে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা - Bangladesh Khabor
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: জামায়াত আমির র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে : এনসিপি পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান দ্য ইকোনমিস্ট : প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে উঠান বৈঠক গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

বরগুনায় শুরু হয়েছে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: একদিকে সবুজ ম্যানগ্রোভ বন, তারপরেই স্রোতস্বিনী বিষখালী নদী। তার ঠিক কাছেই সমতল ভূমিতে পড়েছে সারি সারি তাঁবু, সামনে সুসজ্জিত মঞ্চ। সবুজের এমন পটভূমিতে বসন্তের বাউরি বাতাসকে সঙ্গী করে উপকূলীয় জেলা বরগুনার সুরঞ্জনা ইকো রিসোর্ট ও নেচার ক্যাম্প মুখরিত নানা বয়সের প্রকৃতিপ্রেমী তরুণ-তরুণীর পদচারণায়। তাদের চোখে মুখে মুগ্ধতা, আর মনে প্রাণ-প্রকৃতিকে সুরক্ষিত করে দেশকে সুস্থ সুন্দর করার প্রত্যয়। স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন এই মিলনযজ্ঞে। চলছে প্রকৃতিপাঠ, পাঠচক্র, কর্মশালা, নদী ভ্রমণ, স্থানীয় প্রান্তিক মানুষের সঙ্গে মতবিনিময়সহ আরও অনেক কার্যক্রম।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্যাম্প প্রাঙ্গণে এই মিলনমেলার উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিযুষ চন্দ্র দে। ইনিশিয়েটিভ ফর সোশ্যাল চেঞ্জের (আইএসসি) ও সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রিসোর্টের (বরগুনা) সঙ্গে যৌথভাবে এই মিলনমেলার আয়োজক ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশ।

এসময় স্থানীয় ব্যতিক্রমী পরিবেশ উদ্যোগ ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনজনকে দেওয়া হয় ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২’। এ বছর এই পদক পেয়েছেন বরগুনার মো. আরিফ হোসেন, চট্টগ্রামের রিতু পারভীন ও পটুয়াখালী কুয়াকাটার রুমান ইমতিয়াজ তুষার।

এই মিলনমেলায় যোগ দিয়েছেন দেশের অন্তত ৩০টি জেলা থেকে আগত পরিবেশ কর্মী, সাংবাদিক ও পাহাড়-সমতলের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা। ম্যানগ্রোভ বনের পাশে তারা থাকছেন তাঁবুতে। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এই ক্যাম্পে নিজেদের মধ্যে মিথস্ক্রিয়ার পাশাপাশি প্রাণ প্রকৃতির শিক্ষা, সুরক্ষা, সংরক্ষণ, সচেতনতা ও উন্নয়ন ভাবনা দ্বারা বরগুনায় পরিবেশ সচেতনতা সৃষ্টি ও ইকো ট্যুরিজমের বিকাশে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরিতে অংশ নেবেন। সেই সঙ্গে পরিবেশ-প্রতিবেশ ও প্রাণ বৈচিত্র্যকে সুরক্ষিত করে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কার্যকর উপায় নিয়ে হবে আলোচনা। ইতোমধ্যে বরগুনায় এমন আয়োজন পুরো দেশের পরিবেশ কর্মীদের মধ্যে সাড়া ফেলেছে।

প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বরগুনা জেলার সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. শাহাজাহান, বরগুনা জেলা এনজিও উন্নয়ন ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্তরঞ্জন শীল, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম টুকু, আইএসসির নির্বাহী পরিচালক অনিক আসাদ, ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের সদস্য সচিব হোসেন সোহেল, সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রিসোর্টের উদ্যোক্তা অ্যাডভোকেট সোহেল হাফিজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION