1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চট্টগ্রাম থেকে ইউরোপে সরাসরি জাহাজ রুটে পোশাক খাতে নতুন সম্ভাবনা - Bangladesh Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জিএসটিইউ’তে নিয়োগ দুর্ণীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ,প্রতিপক্ষের হামলায় মনতোষ ঘটক নিহতের ঘটনায় গ্রেফতার ২ গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী কুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের মরদেহ

চট্টগ্রাম থেকে ইউরোপে সরাসরি জাহাজ রুটে পোশাক খাতে নতুন সম্ভাবনা

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: চট্টগ্রাম থেকে ইউরোপে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। এতে ইউরোপে তৈরি পোশাক রফতানির বাজার ধরা যাবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তবে এই রুটের স্থায়িত্ব নিয়েও রয়েছে সংশয়। চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিমুখী পণ্য পরিবহনের উদ্যোগ নেয়ার পরামর্শ ব্যবসায়ীদের।

প্রথমবারের মতো বাংলাদেশের রফতানি পণ্য নিয়ে ইতালির রাভেনা বন্দরের পথে রয়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘সোঙ্গাচিতা’। সব ঠিক থাকলে মেইড ইন বাংলাদেশ স্টিকারযুক্ত তৈরি পোশাক কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে ইউরোপের ক্রেতাদের কাছে।

এতোদিন বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে বাংলাদেশি পণ্য ইউরোপে পৌঁছাতে সময় লাগতো দেড় থেকে দুই মাস। সেখানে মাত্র ১৬ দিনে রফতানি পণ্য পৌঁছানোর কারণে ইউরোপ রুট ঘিরে আশায় বুক বাঁধছেন এই খাত সংশ্লিষ্টরা। তবে প্রশ্ন হচ্ছে, কতোদিন টিকবে এই সার্ভিস? কারণ ট্রানজিট বন্দরে জট কমে গেলে এ রুটে পণ্য নেয়ায় ক্রেতারা আগ্রহ দেখাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।

ইতালির বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে জাহাজটিতে এসেছিল মাত্র ১০ টিইউস কনটেইনার পণ্য। ফলে একমুখী পণ্য পরিবহনে আগ্রহ হারাতে পারে শিপিং লাইনটি। ফিরতি পথে ইউরোপ থেকে চীন, মিশর, ওমান, করাচী কিংবা কলম্বো বন্দর ঘুরে আসলে খরচ সমন্বয় হবে বলছেন ব্যবসায়ীরা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিপিং এজেন্ট, রফতানিকারক, জাহাজ মালিকসহ সব পক্ষের সমন্বয় চায় বন্দর কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION