1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে কম্বল ও ত্রাণ বিতরণ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে কম্বল ও ত্রাণ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন কতৃর্ক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০০০ কম্বল ও ১০০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়েছে।

উক্ত কর্মসূচী গত ১৩ ফেব্রুয়ারি শুরু হয়ে গতকাল ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছিলো। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মোট ১৪টি ইউনিয়ন ও পৌরসভাতে দুঃস্থদের মাঝে ৭৬০টি কম্বল ও ৭২০ প্যাকেট ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ৪টি ইউনিয়নে অবশিষ্ট কম্বল ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ত্রাণ এর প্যাকেটে ছিলো ১.৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, ৯ প্যাকেট স্যুপ, ৬ প্যাকেট হরলিক্স, ১টি লাক্স সাবান, ৪ প্যাকেট টয়লেট ক্লিনার, ৬টি মিনি প্যাকেট হুইল পাউডার, ৮টি মিনি প্যাকেট হ্যান্ডওয়াশ এবং ১৮টি মিনি প্যাক টুথপেস্ট।

জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জি -এর নির্দেশনায় উক্ত কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী পালন করা হচ্ছে। ত্রাণ ও কম্বল বিতরণ কর্মসূচীতে ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ সহ যশোর সেনানিবাসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের এমন আন্তরিক সহায়তা এই অঞ্চলে বিশেষ প্রাণচাঞ্চল্যের সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION