1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূলে সরকার বদ্ধপরিকর: স্পিকার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’ ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”

যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূলে সরকার বদ্ধপরিকর: স্পিকার

  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯০ জন পঠিত

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, সংসদ সদস্যরা এক্ষেত্রে সচেতনতা তৈরি, তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করার মাধ্যমে ভূমিকা রাখতে পারেন। এরইমধ্যে এমপি ও ডাক্তারদের সমন্বয়ে একটি দল তামাক বিরোধী প্রচারণায় কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার ইউএসএইড’স এলায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) এর উদ্যোগে ‘এসিলারেটিং এফোর্টস টু অ্যান্ড টিউবারকোলোসিস ইন বাংলাদেশ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্যসমূহের মধ্যে মাতৃমৃত্যু হ্রাস, শিশুমৃত্যু হ্রাস, শিশুর টিকা প্রদান ইত্যাদি অনেক ক্ষেত্রে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে। যক্ষ্মা সম্পূর্ণ নির্মূলে ইউএসএইড’স এলায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে সেমিনার আয়োজনের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে যক্ষ্মা প্রতিরোধমূলক কার্যক্রম ছড়িয়ে দিতে পারে।

আইসিডিডিআরবির সিনিয়র বিজ্ঞানী ড. সায়েরা বানুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরমা দত্ত এমপি বক্তব্য রাখেন। কর্মশালায় ডা. শাহরিয়ার ও আইসিডিডিআরবির অন্যান্য বিশেষজ্ঞরা তাদের মতামত ব্যক্ত করেন। কর্মশালায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION