1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএসসির ৫০ বছরে ‘লক্ষ্মী’ হয়ে আসছে আরো ৬ জাহাজ - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ, ঝুঁকিতে এলজিইডি’র সড়ক দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক

বিএসসির ৫০ বছরে ‘লক্ষ্মী’ হয়ে আসছে আরো ৬ জাহাজ

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি শুরু পথচলা। দেখতে দেখতে কেটে গেছে ৫০ বছর। দীর্ঘ এ পথচলায় হঠাৎ আসে ছন্দপতন। তবে সেই দুঃসময় কাটিয়ে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। একের পর এক জাহাজ যুক্ত করে একটি মিশ্র বাণিজ্যিক জাহাজের বহর গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় তাদের ঘরে ‘লক্ষ্মী’ হয়ে আসছে আরো ছয়টি জাহাজ।

নতুন ইউনিট নির্মাণের মধ্য দিয়ে অতিরিক্ত অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সেখানে ক্রুড অয়েল পরিবহনে রয়েছে মাদার অয়েল ট্যাংকারের প্রয়োজনীয়তা। এছাড়া রামপাল, পায়রা ও মাতারবাড়ীতে তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানি করা কয়লা পরিবহনেও প্রয়োজন হবে জাহাজ। এক্ষেত্রে অগ্রাধিকার পাবে দেশীয় জাহাজ। ফলে সবকিছু মাথায় রেখে নড়েচড়ে বসেছে বিএসসি।

বাল্ক ক্যারিয়ার, ক্রুড অয়েল ট্যাংকার ও প্রোডাক্ট অয়েল ট্যাংকার মিলিয়ে বর্তমানে বিএসসির বহরে রয়েছে আটটি জাহাজ। সেগুলো হলো- এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত, এমটি অগ্রগতি, এমটি বাংলার জ্যোতি ও এমটি বাংলার সৌরভ।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে শিপিং খাতে সেবা বাড়াতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত করা হচ্ছে নতুন জাহাজ। এর মধ্য দিয়ে বিএসসির জাহাজের বহর সমৃদ্ধ হওয়ায় বাড়ছে বাণিজ্যিক কার্যক্রম। পাশাপাশি বিস্তৃত হচ্ছে পরিধিও। আরো ছয়টি জাহাজ আসছে। হারানো গৌরব ফিরিয়ে আনতে নতুন করে সাজানো হচ্ছে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানকে।

জানা যায়, ১৯৭২ সালে ‘বাংলার দূত’ ও ১৯৭৩ সালে ‘বাংলার সম্পদ’ জাহাজ দিয়ে যাত্রা শুরু করে বিএসসি। তাদের বহরে ছিল সর্বোচ্চ ৪৪টি জাহাজ। ১৯৮০ সালে সেই সংখ্যা নেমে আসে ২৬-এ। সেই ধারা অব্যাহত থেকে একপর্যায়ে মাত্র দুটি জাহাজ নিয়ে ধুঁকতে থাকে বিএসসি।

তবে গত কয়েক বছর ধরে বিএসসিকে নিয়ে নতুন করে ভাবছে সরকার। দীর্ঘ ২৭ বছর পর ২০১৮ সালে একটি ও ২০১৯ সালে পাঁচটি জাহাজ যুক্ত হয় বিএসসির বহরে। চীনের ঋণ সহায়তায় কেনা জাহাজগুলোর মধ্যে তিনটি ছিল প্রোডাক্ট অয়েল ট্যাংকার ও তিনটি ছিল বাল্ক ক্যারিয়ার। এরপরই থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে বিএসসি। ২০১৯-২০ অর্থবছরে প্রতিষ্ঠানটি নিট লাভ করে ৭১ কোটি ৪৭ লাখ টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে লাভ করে ৭২ কোটি দুই লাখ টাকা।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ সাব্বির বলেন, ‘ব্লু ইকোনমি’ বা ‘সুনীল অর্থনীতি’ ধারণা বাস্তবায়নে এসডিজি গোল ২০৩০ এবং রূপকল্প ২০৪১ এর সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংসম্পূর্ণ একটি শিপিং সংস্থা গড়ে তুলতে বিএসসিকে একটি মিশ্র বাণিজ্যিক জাহাজ বহরে পরিণত করা হচ্ছে। চীন থেকে বেশি ধারণ ক্ষমতার আরো ছয়টি জাহাজ আনা হচ্ছে। দ্রুত জাহাজগুলো বহরে যুক্ত করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION