1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসি গঠন: নাম প্রস্তাবে সময়সীমা জানাল সার্চ কমিটি - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ইসি গঠন: নাম প্রস্তাবে সময়সীমা জানাল সার্চ কমিটি

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:  নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নাম প্রস্তাব করতে পারবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। অনুসন্ধান (সার্চ) কমিটির প্রথম সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

রাজনৈতিক দলের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে আগ্রহীরাও নাম প্রস্তাব করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহ্বান করছে’।

এতে আরো বলা হয়, নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে।

সভায় সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION