1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন, তবে স্বাস্থ্যবিধি মেনে - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন, তবে স্বাস্থ্যবিধি মেনে

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৯ জন পঠিত

স্বাস্থ্যবিধি মেনে সব আসনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ আসনে ট্রেন চলাচলের নির্দেশনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি পালনে কঠোর নজরদারি করে ট্রেন চলাচল করবে।

ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। যাত্রীদের মাক্স পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। অর্ধেক আসনের অগ্রিম টিকেট আগে বিক্রি হয়ে গেছে, বাকি টিকিটগুলো এখন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে।
এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়।

গত ২১ জানুয়ারি দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION