1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১৬১ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে ১৫ নৌ টার্মিনাল - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

১৬১ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে ১৫ নৌ টার্মিনাল

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ১৬১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে দেশের ১৫টি গুরুত্বপূর্ণ নৌ টার্মিনাল। চলতি বছরেই শেষ হবে পুরো কাজ। ফলে বছরে নৌপথে যাতায়াতকারী চার কোটি যাত্রী আধুনিক সুবিধা পাবে।

প্রকল্প এলাকাগুলো হলো- ঢাকা নদীবন্দর, মীরকাদিম, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফতুল্লা, চাঁদপুর, ভান্ডারিয়া, ভোলা, উলানিয়া মির্জাকালু, তজুমুদ্দিন সি-ট্রাক, ঝালকাঠি, হুলারহাট, বরগুনা, মূলনা, বগা ও পটুয়াখালী।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য- সদরঘাট, চাঁদপুর, বরিশাল, ভোলা, খুলনা ও পটুয়াখালী নদীবন্দরসহ দেশের মোট ১৫টি নদীবন্দর স্থাপনের জন্য মোট ৫০টি বিশেষ ধরনের টার্মিনাল পন্টুন নির্মাণ করা।

মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৩ শতাংশ। চলতি বছরের এখনো ১০ মাস বাকি। এই সময়ের মধ্যে প্রকল্পের শতভাগ কাজ শেষ হবে।

নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, দেশের নৌ টার্মিনালগুলো ঢেলে সাজানো হচ্ছে। কাজ প্রায় শেষ পর্যায়ে। নৌপথে দেশের অনেক মানুষ যাতায়াত করেন। যাতে করে টার্মিনালগুলো নিরাপদ ও আধুনিক হয় সেই জন্য আমাদের উদ্যোগ।

প্রকল্পটি ২০১৮ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের সময়সীমা। চলতি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে প্রকল্পটি। তবে এটি বাস্তবায়নে চাঁদপুর জেলার মজু চৌধুরি ঘাটে পন্টুন ও গ্যাংওয়ে স্থাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

প্রকল্পের আওতায় নির্মাণাধীন পন্টুনে গমনাগমনের রাস্তাটি খাস জমিভূক্ত এবং এটি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া মজু চৌধুরি ঘাটে নির্মাণাধীন পন্টুনে যাওয়ার রাস্তার জায়গা নিয়ে চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করছে নৌপথ মন্ত্রণালয়। এটা দ্রুত সমাধান হবে বলে আশা মন্ত্রণালয়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION