1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
তজুমদ্দিনে ১৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

তজুমদ্দিনে ১৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ভোলার তজুমদ্দিন উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও বাড়ি হস্তান্তর করা হয়েছে। ঐ উপজেলার শম্ভুপুর ও চাঁদপুর ইউনিয়নের ১৫০টি পরিবার পেয়েছে এসব জমি ও বাড়ি।

শুক্রবার সকালে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-৩ আসনের এমপি নুরন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং পাকা ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। একসঙ্গে এত মানুষকে জমির মালিকানাসহ পাকা ঘর দেওয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা রোল মডেল।’
এমপি শাওন বলেন, আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। এর মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে।
পরে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ২টি ডাকবাংলো উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION