1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার: এমপি শাওন - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার: এমপি শাওন

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৭৭৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে আওয়ামী লীগ সরকার অসামান্য অবদান রেখেছে। বর্তমান সরকারের আমলেই দেশের সর্বখাতে উন্নয়নের মহাসমারোহ চলছে।

সোমবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে উপজেলার সব ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক সভা ও মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর নূরুল আমিন শাহজাহানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION