1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভোলায় নদী ভাঙন রোধে ৫২২ কোটি টাকার কাজ চলছে - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

ভোলায় নদী ভাঙন রোধে ৫২২ কোটি টাকার কাজ চলছে

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৭২৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীর ভাঙন রোধে তীর সংরক্ষণে ৫২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। গত নভেম্বরের মাঝামাঝি সময়ে এ দুই উপজেলার ২ দশমিক ৮৪ কিলোমিটার এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে কাজ শুরু করা হয়। এর মধ্যে দৌলতখানে ১ দশমিক ৮৪ কিলোমিটার এবং বোরহানউদ্দিনে ১ কিলোমিটার এলাকা রয়েছে।

এছাড়াও পূর্বে নদী ভাঙন রোধে তীর রক্ষা কার্যক্রমের ৩ কিলোমিটার এলাকা শক্তিশালী করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কয়েক কোটি টাকার সম্পদ রক্ষা করা যাবে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আখতার বলেন, ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দৌলতখান পৌরসভা ও চৌকিঘাট এবং অন্যান্য অধিকতর ঝুঁকিপূর্ণ এলাকা মেঘনা নদীর ভাঙন হতে রক্ষা প্রকল্পে’র মাধ্যমে এ কাজ শুরু হয়েছে। প্রকল্পে নদী তীর রক্ষায় সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে জিও ব্যাগ ডাম্পিং চলছে।

বাবুল আখতার আরো বলেন, এখানে সিসি ব্লক থাকছে ৫০-৫০-৫০ সাইজ এবং ৪০-৪০-৪০ সাইজের। এছাড়া জিও ব্যাগ রয়েছে বালু ভর্তি ২৫০ কেজি ও ১৭৫ কেজি ওজনের। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দৌলতখান উপজেলার চরপাতার চৌকিঘাট ও বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন বাজারসহ বিস্তীর্ণ এলাকা ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।

এ ব্যাপারে স্থানীয় এমপি (ভোলা-২) আলী আজম মুকুল বলেন, আগামী ২০২৪ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘ দিনের প্রাণের দাবি পূরণ হচ্ছে। তাই স্থানীয়দের পক্ষে নদী তীর রক্ষায় প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে প্রমত্তা মেঘনার ভাঙ্গন বন্ধে সরকারের উন্নয়ন প্রকল্প চালু হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছে স্থানীয়রা। এতে করে আতঙ্ক কেটে গিয়ে স্বস্তি ফিরে আসছে ভাঙ্গন কবলিত এলাকার হাজারো মানুষের। প্রকল্প’র কাজ সম্পন্ন হলে মানুষের জমির দাম বৃদ্ধিসহ সার্বিক জীবনমানের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION