1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘শেখ হাসিনার জন্যই আজ সমৃদ্ধ বাংলাদেশ’ - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

‘শেখ হাসিনার জন্যই আজ সমৃদ্ধ বাংলাদেশ’

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭৪১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজ সমৃদ্ধ বাংলাদেশ। আওয়ামী লীগ বাংলাদেশে যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতায় ভোলার চরফ্যাশন ও মনপুরা কোনো অংশে পিছিয়ে নেই। নজিরবিহীন উন্নয়ন বিএনপি ‘পাগলদেরও’ মুগ্ধ করেছে।

শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন দক্ষিণ উপজেলার দক্ষিণ আইচায় ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি জ্যাকব বলেন, আপনাদের পাশে আমি থাকতে পারলে আপনাদের কোনো স্বপ্ন অপূর্ণ রাখব না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাও জনগণের কাছে ওয়াদাবদ্ধ।

তিনি বলেন, আপনাদের ভোটে আমি তিনবার নির্বাচিত এমপি ও একবার উপমন্ত্রী ছিলাম। আমার প্রতি আপনাদের ভালোবাসা বা জনপ্রিয়তার কোনো ঘাটতি ঘটেনি। এ ভালোবাসাকে পুঁজি করে আমি চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন কাজ অব্যাহত রেখেছি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ, অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION