1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দৃশ্যমান হলো বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

দৃশ্যমান হলো বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশে অত্যাধুনিক বিমানবন্দরের স্বপ্ন এখন পুরোটাই বাস্তব। বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বিমানবন্দরের সঙ্গে তালমিলিয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। এরই মধ্যে ২৫ শতাংশ কাজ শেষ হলেও দৃশ্যমান পুরো অবকাঠামো।

প্রথম দেখায় সিঙ্গাপুরের চাঙ্গী আন্তর্জাতিক বিমানবন্দর ভেবেও ভুল করতে পারেন অনেকেই। দেখতে অনেকটা চাঙ্গীর মতো মনে হলেও এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।

নির্মাতা রোহানি বাহরিনের হাত ধরেই নির্মিত হচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক বিমানবন্দর। আগামী বছরই নির্মাণ কাজ শেষ হলে সব সুবিধা পাবেন যাত্রীরা। ১১৫ কাউন্টারসহ আগামী বছরই এ টার্মিনাল চালুর আশা।

টার্মিনালে ঢুকেই যাতে দীর্ঘ লাইনে দাঁড়াতে না হয়, সে জন্য থাকছে পনেরটি চেক ইন কাউন্টার। চেক ইন পর্ব শেষ হলেই ইমিগ্রেশন। বারটি বোর্ডিং ব্রিজ সংযুক্ত থাকবে উড়োজাহাজের সঙ্গে। টার্মিনালটিতে ইমিগ্রেশন কাউন্টার থাকবে চৌষট্টিটি। আর লাগেজ টানার জন্য থাকছে ষোলটি কনভেয়ার বেল্ট।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে ২৫ শতাংশ কাজ শেষ হলেও, দৃশ্যমান হয়েছে টার্মিনাল ভবন। সুরঙ্গপথসহ তিন তলা পার্কিং। ১০ হাজার শ্রমিকের বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে ২০২৩ সালেই যাত্রী ব্যবহারের জন্য খুলে দেয়ার আশা কর্তৃপক্ষের।

এ বিমানবন্দর থেকে বছরে ১ কোটি যাত্রী সেবা নিলেও, তৃতীয় টার্মিনাল প্রস্তুত হলে তা দিগুন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION