1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা এনআইডি পাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা এনআইডি পাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: স্বাধীনতার ৫০ বছর পর ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে ৯৩তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এমন তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘১০০ বীর মুক্তিযোদ্ধার হাতে এমন এনআইডি তুলে দেয়া হবে শিগগির। এ জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ক্ষেত্রে তারা পাবেন স্মার্টকার্ড।’

এর আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করতে স্মার্টকার্ডের এক পাশে বীর মুক্তিযোদ্ধা শব্দ দুটি জুড়ে দেয়া হবে।

ইসির এনআইডি সার্ভারে প্রায় ১১ কোটি ১৭ লাখ নাগরিকের তথ্য রয়েছে। এদের প্রায় সবার লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র রয়েছে। আর স্মার্টকার্ড রয়েছে সাড়ে ছয় কোটি মানুষের।

২০০৭ সালে দেশে ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুতের কাজ হাতে নেয় ইসি। পরে তার ভিত্তিতেই দেয়া হয় এনআইডি। এরপর ২০১১ সালে এসে বিশ্বব্যাংকের সহায়তায় স্মার্টকার্ড প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘১০০ বীর মুক্তিযোদ্ধার হাতে এমন এনআইডি তুলে দেয়া হবে শিগগির। এ জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ক্ষেত্রে তারা পাবেন স্মার্টকার্ড।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION