1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পানের দোকানদার সেজে ১৯ মামলার আসামি ধরল পুলিশ - Bangladesh Khabor
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন তাহসিফ, পরিচয় যাচাই চলছে : পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২ এলডিসি থেকে উত্তরণের সময় বৃদ্ধি প্রধানমন্ত্রীর কার্যকর নেতৃত্বের প্রতিফলন ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খান স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি রূপপুরে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু সাকিবকে বিসিবির মেন্টর করা উচিত: ইয়ান বিশপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী

পানের দোকানদার সেজে ১৯ মামলার আসামি ধরল পুলিশ

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: চট্টগ্রামের খাতুনগঞ্জে পানের দোকানদার সেজে আসামি পাকড়াও করল পুলিশ। ব্যবসায়ীদের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে নেয়া প্রতারক ব্যবসায়ী শাহ জামালকে এভাবেই গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তার বিরুদ্ধে ১৯টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গত তিন বছর ধরে নানাভাবে পুলিশের চোখ এড়িয়ে যাচ্ছিলেন শাহ জামাল। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অবশেষে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হন এই প্রতারক। আর তাকে ধরতে পুলিশকে নিতে হয় পান দোকানদারের ছদ্মবেশ।

অনেকটাই যেন নাটক বা সিনেমার কাহিনী! ভাসমান পান দোকানদার সেজে, নগরীর চকবাজার এলাকায় আসামির বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। পরে সুবিধামতো সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালের বাসায় অভিযান চালায় তারা। বাসার ভেতরে বাথরুমের ফলস ছাদে বিশেষ কৌশলে লুকিয়েও শেষরক্ষা হয়নি প্রতারক জামালের। সেখান থেকেই তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, তিনি ফলস ছাদের ওপর লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাকে বের করে গ্রেফতার করা হয়েছে।

ব্যবসার নামে শাহ জামাল চেকের মাধ্যমে ভোগ্যপণ্য কেনাবেচায় অন্য ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এর আগে একাধিকবার গ্রেফতার হলেও, প্রতিবারই জামিনে বেরিয়ে এসে আবারও প্রতারণা চালিয়ে আত্মগোপনে চলে যেতেন তিনি। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার তথ্য আসছে। আরও হয়তো আসতে পারে।

এদিকে কোটি কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করলেও, ব্যবসায় লোকসানের দোহাই দিয়েছেন শাহ জামাল। তিনি বলেন, মানুষের পণ্য নিয়েছি, তবে টাকা দেওয়া হয়নি। আমার কাছে মানুষের টাকা পাওনা রয়েছে। ১৯টি মামলা হয়েছে। আমি টাকা দিয়ে দিব।

উল্লেখ্য, শাহ জামালের বিরুদ্ধে দায়ের হওয়া ১৯টি মামলার মধ্যে ১২টিতেই সাজা হয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION