1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভোক্তা অধিদফতরের নতুন ডিজি সফিকুজ্জামান - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোক্তা অধিদফতরের নতুন ডিজি সফিকুজ্জামান

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএলে) যান। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য আদেশে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগ, বিসিএস প্রশাসন একাডেমি এমডিএস (অতিরিক্ত সচিব) মো. মাহবুব-উল-আলমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তারকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সেলিমা সুলতানাকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া আরো দুটি আদেশে ১৩ জন যুগ্মসচিবের দফতর বদল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION