1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৩ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মহাকাশে বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকার বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও গ্লাভকসমস-এর মহাপরিচালক দিমিত্রি লস্কুতব ভার্চুয়ালি যুক্ত হন।

বিএসসিএলের ব‌্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর ইসলাম ও গ্লাভকসমসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

মহাকাশ বিষয়ক রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভকসমসের সঙ্গে স‌্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ‌্য দিয়ে আর্থ অবজারভেটরি ক‌্যাটাগরির এ স‌্যাটেলাইটটির নির্মাণের অভিযাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে বিএসসিএল চেয়ারম‌্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেন্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি উপস্থিত ছিলেন।

২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ৫-জি যুগে প্রবেশ করেছে। আমরা তৃতীয় সাবমেরিন ক‌্যাবল সংযোগ স্থাপনে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি যা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমাদের তৃতীয় অঙ্গীকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ করা। রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যদিয়ে তার অভিযাত্রা আলোর মুখ দেখলো।

তিনি আরো বলেন, টেলিকম প্রযুক্তির অপার সম্ভাবনা কাজে লাগাতে যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বের কারণে ১৯৭৩ সালে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এবং ইউপিইউ এর সদস্য পদ লাভ করে। ১৯৭৫ সালের জুনে বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধু বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থার সূচনা করেন। তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশকে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী গর্বিত দেশ হিসেবে তুলে ধরেছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেন।

রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সঙ্গে সমঝোতা স্মারক জাতীয় জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে মন্ত্রী মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদান গভীর ‍কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।

বিএসসিএল চেয়ারম‌্যান ড. শাহজাহান মাহমুদ মহাকাশে বঙ্গবন্ধু স‌্যাটেলাইট- ২ উৎক্ষেপণের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ সরকারের একটি অনন‌্য প্রয়াস।

বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেন্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি বন্ধু প্রতীম দুটি দেশের বিদ‌্যমান চমৎকার ঐতিহাসিক সম্পর্ক আগামী দিনগুলেোতে আরো সুসংহত হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন। একই প্রত্যাশা ব্যক্ত করেন রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান।

গ্লাভকসমস মহাপরিচালক বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ উৎক্ষেপণে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণের জন‌্য তিনি আনন্দিত বলে উল্লেখ করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান মহাকাশে বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে বলে দৃঢ় আশাবাদ ব‌্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION