1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসি গঠন আইন ইতিহাসের নতুন মাইলফলক: পানিসম্পদ উপমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

ইসি গঠন আইন ইতিহাসের নতুন মাইলফলক: পানিসম্পদ উপমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ব্যবস্থা শক্তিশালী হয়েছে। ইসি গঠন বিষয়ে আইন করে সরকার ইতিহাসের নতুন মাইলফলক সৃষ্টি করেছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপসচিব ও পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদারের লেখা ‘মাঠ প্রশাসনের বিবর্তন প্রেক্ষাপট: বাংলাদেশ’ এবং ‘পানিসম্পদ ব্যবস্থাপনা প্রেক্ষিত: বাংলাদেশ’ লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি পাবলিকেশন্স।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু ট্যানেল, চার লেনের রাস্তা, ফ্লাইওভার, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে হয়েছে। যারা রাস্তায় ঘুমাতো তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা সরকারই করে দিয়েছে। দক্ষিণাঞ্চলে পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টাপ্ল্যান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমরা নদীভাঙন রোধে কাজ করছি। ড্রেজিংসহ নানা পদক্ষেপ নিচ্ছি।

তিনি বলেন, ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে। এই মেট্রোরেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে। ঢাকা শহরে ফ্লাইওভার হওয়ার মধ্য দিয়ে ঢাকা সিঙ্গাপুরের মতো হয়েছে।

অনুষ্ঠানে বই দুটির লেখক উপসচিব ও পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাগত বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION