1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে: উপমন্ত্রী - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে: উপমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মেট্রোরেল প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকা তিলোত্তমা নগরীতে পরিণত হবে জানিয়ে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, রাজধানীতে ফ্লাইওভার হওয়ার মধ্য দিয়ে ঢাকা সিঙ্গাপুরের মতো হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপসচিব ও পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদারের লেখা ‘মাঠ প্রশাসনের বিবর্তন প্রেক্ষাপট: বাংলাদেশ এবং পানিসম্পদ ব্যবস্থাপনা প্রেক্ষিত: বাংলাদেশ’ লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি পাবলিকেশন্স।

তিনি বলেন, এত উন্নয়ন বিএনপির ভালো লাগে না। যারা দেশকে ধ্বংস করেছে, লুটপাট করেছে, তাদের ভালো লাগার কথা নয়। কাদের ভালো লাগে না? যারা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছে, যাদের মনে সাম্প্রদায়িকতা প্রোথিত, তাদের কোনো কিছুই ভালো লাগে না।

শামীম বলেন, ইসি গঠন বিষয়ে আইন করে বর্তমান সরকার ইতিহাসের নতুন মাইলফলক সৃষ্টি করেছেন। এসব বিএনপির ভালো লাগে না। দেশ এগিয়ে যাক, মানুষ ভালো থাকুক, এগুলো বিএনপি চায় না। বিএনপির হৃদয়ে রয়েছে পেয়ারে পাকিস্তান। তাই দেশের কোনো কিছুই তাদের ভালো লাগে না।

তিনি বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু ট্যানেল, চার লেনের রাস্তা, ফ্লাইওভার, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে হয়েছে। যারা রাস্তায় ঘুমাতো তারা এখন স্থায়ী বাড়িতে ঘুমায়। এসব দেখে একটি দলের ভালো লাগে না।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টাপ্ল্যান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমরা নদীভাঙনরোধে কাজ করছি। ড্রেজিংসহ নানা পদক্ষেপ নিচ্ছি। রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে কাজ করছেন।

তিনি বলেন, করোনায় বিএনপি দেশের জনগণের পাশে থাকে না। তাদের কোনো দলীয় কার্যক্রম নেই। তাদের একটাই কাজ দেশকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে ছোট করে ক্ষমতায় যাওয়া যায়। সে চিন্তাই বিভোর তারা। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী যখন অপরাধ দমনে বদ্ধপরিকর, তখনই বিএনপি বিদেশে এজেন্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যস্ত। তাদের কোনো কিছুতেই ভালো লাগে না। তাদের মূলত বাংলাদেশকেই ভালো লাগে না।

অনুষ্ঠানে বই দুটির লেখক উপ-সচিব ও পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাগত বক্তব্য দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION