1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ ইসির - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ ইসির

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

ঐ নির্দেশনায় বলা হয়, হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ১ জানুয়ারি ২০২২ সালে ভোটার হিসেবে যোগ্য হয়েছেন, তাদের খসড়া ভোটার তালিকা গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী রিভাইজিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা হবে।

এ কার্যক্রমের পাশাপাশি চলমান প্রক্রিয়া যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, দেশের যেকোনো নির্বাচন চলাকালে নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম বন্ধ রাখতো নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অফিসগুলো। এ নির্দেশনার পর ইসির মাঠ পর্যায়ের অফিসগুলো এখন থেকে নতুন ভোটারসহ এনআইডির কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION