1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুভেচ্ছা বার্তায় তিনি সামনের দিনগুলোতে কুয়ালালামপুরের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

টুইটে বলা হয়, বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালয়েশিয়ার সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুভেচ্ছা বার্তায় মোমেন লিখেছেন, গত পাঁচ দশকে আমাদের বহুমাত্রিক সম্পর্ক, মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং চমৎকার সহযোগিতার উপর ভিত্তি করে বিকশিত হয়েছে। আমরা সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরো গভীর এবং একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

উল্লেখ্য, মুসলিম দেশগুলোর মধ্যে স্বাধীন দেশ হিসেবে ১৯৭২ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION