1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাইবার নিরাপত্তা সূচকে ইসরাইলকে পেছনে ফেলেছে বাংলাদেশ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সাইবার নিরাপত্তা সূচকে ইসরাইলকে পেছনে ফেলেছে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে এবার ইসরাইলকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এর আগে, গত বছর এই সূচকে ভারতকে টপকে ৩৮তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।

সেই হিসেবে এবার ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। এতে বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় সাইবার সুরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান ৩২তম। সূচকে ৬৭ দশমিক ৫৩ পয়েন্ট পেয়ে ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশ এ অবস্থান অর্জন করেছে।

আর এই সূচকে ইসরাইলের অবস্থান ৩৩তম। অন্যদিকে গত বছর ৩৯ নম্বরে থাকা ভারত পিছিয়েছে আরো পাঁচ ধাপ। ফলে দেশটি এখন পৌঁছেছে ৪৪তম স্থানে।

তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে জাতীয় সাইবার নিরাপত্তা সূচক (এনসিএসআই) তৈরি করে ই-গভর্নেন্স অ্যাকাডেমি।

অলাভজনক এ সংস্থাটি এস্তোনিয়ার সরকার, ওপেন সোসাইটি ইনস্টিটিউট এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ প্রয়াসে গঠিত হয়েছে।

এদিকে এনসিএসআই সূচকে ৯৬ দশমিক ১০ পয়েন্ট নিয়ে গত বছরের মতো এবারো প্রথম স্থান ধরে রেখেছে গ্রিস। আর তালিকায় শীর্ষ চারটি দেশ হলো যথাক্রমে লিথুনিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক এবং এস্তোনিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION