1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : হুইপ স্বপন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : হুইপ স্বপন

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৩০৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, মানুষের কল্যাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে কাজ করছেন।

জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশের মানুষ উপকৃত হবে। পথ মত আলাদা হলেও দেশের মানুষকে ভালো রাখার জন্য করোনার এই মহামারির মধ্যেও সকলের জন্য সরকার কাজ করেছেন। এজন্য বর্তমানে দেশের স্বাস্থ্যসেবায় সুবাতাস বইছে।

সোমবার বিকেলে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিকভাবে প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ঢাকা) পরিচালক ডা. মাহমুদুর রহমান, রাজশাহী অঞ্চলের পরিচালক মাহবুব আলম, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. কে এম জোবায়ের গালীব, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারসহ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা।
কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION