1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শান্তিরক্ষা মিশনে মালি পৌঁছেছেন পুলিশের ১৪০ সদস্য - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

শান্তিরক্ষা মিশনে মালি পৌঁছেছেন পুলিশের ১৪০ সদস্য

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৭৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকার দেশ মালিতে পৌঁছেছেন। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তারা মালির রাজধানী বামাকোতে অবতরণ করেন।

গতকাল (৩০ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কমান্ডার হাসান মো. শওকত আলীর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর অষ্টম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. রাহাত গাওহারীর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ এর চতুর্থ রোটেশনের ৭০ জন পুলিশ মালি গেছেন।

তিনি আরও জানান, বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. হায়দার আলী খান এবং ইউএন অ্যাফেয়ার্স- অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।

এর আগে গত ১৩ জানুয়ারি ওই কন্টিনজেন্টের অগ্রগামী দলের আরও ১৪০ সদস্য মিশন এলাকায় পৌঁছান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION