1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিয়োগ পেলেন ৩৬ হাজার শিক্ষক - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

নিয়োগ পেলেন ৩৬ হাজার শিক্ষক

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সারাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ হাজার শিক্ষক নিয়োগপত্র পেয়েছেন।

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি উপস্থিত থেকে নিয়োগপত্র তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার বড় একটি ধাপ হচ্ছে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ দেওয়া। আমরা এবার সরকারি-বেসরকারি স্কুলে সম্পূর্ণ স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ দিতে সক্ষম হয়েছি। একটা সময় শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ইচ্ছামতো শিক্ষক নিয়োগ দিতো। সেটি নিয়ে নানা ধরনের অভিযোগ পাওয়া যেত, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি।

দীপু মনি বলেন, গত দুই বছর আগে পিএসসি থেকে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও ২ হাজার ৬৫ জনের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়ায় তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। এ নিয়োগের মাধ্যমে সারাদেশের শিক্ষক শূন্য পদগুলো অধিকাংশ পূরণ হবে। বাকি যেসব শূন্যপদ থাকবে সেখানে নিয়োগ দিতে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন কাজ শেষ না হওয়ায় আপাতত তাদের শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারি রিপোর্টে যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদের বাদ দেওয়া হবে। নানা জটিলতার কারণে যারা নিয়োগ বঞ্চিত হয়েছে তাদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বড় আকারের এই শিক্ষক নিয়োগের মাধ্যমে একদিকে শিক্ষক সংকট নিরসন হবে অন্যদিকে বেকারত্ব দূর হবে।

বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সব কার্যক্রম বিপর্যয়ের মধ্যে থাকলেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত ছিল। সেই সুবাদে আজকে সারাদেশে একসঙ্গে সরকারি-বেসরকারি ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি বলেন, বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগ দিতে অনেক চড়াই-উতরাইসহ আইনি জটিলতা পেরিয়ে একসঙ্গে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ পাওয়ার পর সব শিক্ষকের দক্ষতা ও যোগ্যতা অর্জনে সেই মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়ালি সরকারি মাধ্যমিক স্কুলে নিয়োগ পাওয়া পাঁচজন ও বেসরকারি স্কুলে নিয়োগ পাওয়া পাঁচজন শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেন। বাকিরা অনলাইন মাধ্যমে তাদের নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন বলেও জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বক্কর সিদ্দীক, মাদরাসা ও কারিগরি বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION