1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন’ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

‘সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন’

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩১৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে বিন্দুমাত্র হয়রানির শিকার না হন সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের জন্য আয়োজিত ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষম ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিপিএটিসি’র রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব কে এম আলী আযম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

দেশের মোট আটটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৬টি ক্যাডারের ৬২২ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION