1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রেলওয়ের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

রেলওয়ের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩১৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির বলেছেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে। এসব বাস্তবায়ন হলে সুফল পাবেন মানুষ।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় কারখানার ২৯টি উপ-কারখানায় (শপ) কর্মযজ্ঞ ঘুরে দেখেন। পরে কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার সভাকক্ষে আয়োজিত সভায় রেলপথ সচিব বলেন, বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সরকার অনেকগুলো মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসাবে সৈয়দপুর রেলওয়ে কারখানার আরও আধুনিকায়ন হবে। জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। সৈয়দপুরে আরও একটি ক্যারেজ নির্মাণ কারখানা গড়ে তোলা হবে।

এসময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, রোলিং স্টক) মো. মঞ্জুর-উল আলম চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিত কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি এর আগে অদম্য স্বাধীনতায় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে রেলপথ সচিব দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION