1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আজ থেকে বিচারকাজে ফিরছেন প্রধান বিচারপতি - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

আজ থেকে বিচারকাজে ফিরছেন প্রধান বিচারপতি

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৭৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর আগামী রোববার (৩০ জানুয়ারি) থেকে বিচারকাজে ফিরছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের জন্য প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় প্রধান বিচারপতির নাম রয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী গত ১৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ২৫ জানুয়ারি স্ত্রীসহ করোনামুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেছেন।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের সময় ভার্চ্যুয়াল ও ক্ষেত্র বিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে আসছিল।

এর মধ্যে গত ২৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে, গত ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

পরে গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়।

কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় বিচারপতি, বিচারক ও আইনজীবীরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে।

এর পর গত ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রশাসন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য স্মারক জারি করে।

পরদিন গত ১৯ জনুয়ারি থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়ালি বিচারকাজ চলে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION