1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৩-৪ বছরের মধ্যে সবার জন্য নিরাপদ খাদ্য: কৃষিমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

৩-৪ বছরের মধ্যে সবার জন্য নিরাপদ খাদ্য: কৃষিমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৭১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি আরও বলেছেন, বর্তমান সরকার সবার জন্য নিরাপদ খাবারের নিশ্চয়তা দিতে নিরলসভাবে কাজ করছে। সেজন্য নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। এছাড়া এরই মধ্যে আন্তর্জাতিক মানের অনেকগুলো ল্যাব স্থাপন করা হয়েছে, আরও অনেকগুলো স্থাপনের উদ্যোগ চলছে।

শনিবার সকালে এফডিসিতে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ নিয়ে’ ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে।

বিদেশে রপ্তানি করার ক্ষেত্রেও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিরাপদ ফসলের উৎপাদনের প্রচেষ্টা চলছে। উত্তম কৃষি চর্চা মেনে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এটি মেনে ফসল উৎপাদিত হলে খাবার যেমন নিরাপদ ও পুষ্টিকর হবে, তেমন রপ্তানিও বৃদ্ধি পাবে। পূর্বাচলে আন্তর্জাতিক মানের প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনের কাজ চলছে। সরকারের এসব পদক্ষেপের ফলে আগামী ৩-৪ বছরের মধ্যে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা সক্ষম হবো।

মন্ত্রী আরও বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের আয়ও বাড়াতে হবে। আয় বাড়াতে না পারলে, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে না পারলে ভেজাল ও অনিরাপদ খাবারের প্রকোপ আরও বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION