1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১১ জেলার প্রতিবন্ধীদের ১৫টি সেলাই মেশিন দিলেন সরকারি কর্মচারীরা - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

১১ জেলার প্রতিবন্ধীদের ১৫টি সেলাই মেশিন দিলেন সরকারি কর্মচারীরা

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৮৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশের ১১ জেলার প্রতিবন্ধী, হতদরিদ্র ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ১৫টি সেলাই মেশিন বিতরণ করেছে গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। সংগঠনের সদস্যদের জাকাতের অর্থ দিয়ে এসব মেশিন বিতরণ করা হয়।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব মো. খাইরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ এর মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা অর্জন করতে পেরেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মচারীদের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি কর্মচারীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গরীব, দুঃস্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিকা রাখা প্রয়োজন।

কর্মসূচির আহ্বায়ক মো. মোশাররফ বলেন, এ সংগঠনটি জন্মলগ্ন থেকেই সমাজের কর্মহীন, গরীব ও দুঃস্থদের কল্যাণে সামাজিক দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। সদস্যদের কাছ থেকে পাওয়া জাকাতের টাকা দিয়ে হতদরিদ্রদের মাঝে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধারা আরও উত্তরোত্তর বৃদ্ধি করা হবে।

সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো. মতিউর রহমান, মহাসচিব মো. নজরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION