1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসি গঠন বিলে রাষ্ট্রপতির সম্মতি - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ইসি গঠন বিলে রাষ্ট্রপতির সম্মতি

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৪১২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফলে এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ সুগম হলো।

শনিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতি এই বিলে সই করেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হয় এ বিল।

সংসদে পাস হওয়া কোনো বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে সেটা আইনে পরিণত হয়। আইনে উল্লেখিত বিধান অনুযায়ী তা কার্যকর হয়। এই বিলটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ফলে আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই এটা কার্যকর বলে গণ্য হবে।

গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বহুল আলোচিত এ বিল অনুমোদন দেয় জাতীয় সংসদ। নতুন এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION