1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিমানবন্দরে সৌদি প্রবাসীর হারানো সাড়ে ৭ লাখ টাকা-লাগেজ উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

বিমানবন্দরে সৌদি প্রবাসীর হারানো সাড়ে ৭ লাখ টাকা-লাগেজ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩২০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বেল্ট থেকে এক সৌদি প্রবাসীর টাকাসহ লাগেজ হারানোর ঘটনায় লাগেজ ও সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রাকিব নামের ওই প্রবাসীর বাড়ি নড়াইলের কালীয়া থানায়। ১৩ বছর ধরে তিনি সৌদি আরবে থাকতেন। ভিসা না থাকায় তাকে দেশে পাঠিয়েছে সে দেশের সরকার।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাকিব দেশে আসেন এবং বিমানবন্দরে নেমে তিনি দেখতে পান তার সঙ্গে থাকা লাগেজটি নেই। সেটি হারানোর পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন অফিসে যোগাযোগ করেন। এরপর এপিবিএন তার লাগেজটি সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করে উদ্ধার করে।

লাগেজ হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে রাকিব বলেন, বিমানবন্দরের বাইরে থেকে চুরি হলে ভিন্ন কথা ছিল। কিন্তু লাগেজটি বিমানবন্দরের ভেতর থেকে হারিয়ে যায়। চার বছর পর দেশে আসছি। লাগেজের ভেতর ব্যাংকের সাতটি চেক ছিল, তাতে বাংলাদেশি টাকায় সাড়ে সাত লাখ টাকা হয়। টাকা ছাড়াও লাগেজে জামাকাপড় ছিল।

তিনি আরও বলেন, যিনি আমার লাগেজটি নিয়ে যান তিনি একটি হাত ট্রলি রেখে গেছিলেন। ভুলে নাকি ইচ্ছাকৃতভাবে নিয়ে গেছিলেন জানি না।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে লাগেজ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জিয়া লাগেজ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি প্রবাসী রাকিবের লাগেজটি আজ শুক্রবার বিকেলে উদ্ধার হয়েছে। তার লাগেজটি চুরি নয়, ভুলে অন্য একজন নিয়ে যান। যে ব্যক্তি তার লাগেজটি নিয়ে গেছিলেন তিনি ভুলে তার লাগেজটি রেখে যান। আমরা ঘটনার সময় ও ঘটনার পরবর্তী সময়ের দীর্ঘ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হারানো লাগেজটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, বিমানবন্দর থেকে কারো লাগেজ বা অন্য কিছু চুরি হওয়ার সুযোগ নেই। এখানে আমাদের এপিবিনের টিমসহ অন্যান্য নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক কাজ করে। হয়তো ভুলে একজনের লাগেজ অন্যজন নিয়ে যান। ভুলে এসব লাগেজ নিয়ে গেলেও এপিবিএন সিসিটিভি ফুটেজ দেখে সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION