1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঘরে বসেই পাওয়া যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সনদ - Bangladesh Khabor
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে যা বললেন রিজওয়ানা ছুটির সিদ্ধান্ত নিলেও হয়নি প্রজ্ঞাপন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প সংসদে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দুবাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরল ৪০৫ যাত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা জারি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী

ঘরে বসেই পাওয়া যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সনদ

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: পুলিশ ক্লিয়ারেন্স সনদের জন্য এখন আর কোনো অফিস বা থানায় যেতে হবে না। অনলাইনে আবেদন করে কুরিয়র সার্ভিসের মাধ্যমে এ সেবা পাওয়া যাচ্ছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালু হয় ২০১৭ সালের ২৫ ডিসেম্বর। সেদিন বাংলাদেশ পুলিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির যৌথ আয়োজনে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ সেবার উদ্বোধন করেন।

পুলিশ কর্মকর্তারা বলেন, সাধারণত বিদেশে চাকরি, লেখাপড়া করা বা বিদেশ গমনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সনদের প্রয়োজন হয়। এ সনদে নাগরিকের থানায় কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই বলে প্রত্যয়ন করা হয়। পুলিশ ঠিকানায় অথবা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেনুতে ক্লিক করে অনলাইনে আবেদন করা যায়। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ফি পরিশোধের চালান স্ক্যান করে আপলোড করতে হয়। আবেদনকারীর ব্যক্তিগতভাবে থানায় যাওয়ার প্রয়োজন হয় না।

এরপর আবেদনকারী অনলাইনে তাঁর আবেদনের সর্বশেষ অবস্থা নিয়মিত জানতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স সনদে সংশ্লিষ্ট থানার ওসির স্বাক্ষর, পুলিশ সুপার বা পুলিশের উপকমিশনারের প্রতিস্বাক্ষর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন হওয়ার পর আবেদনকারী সশরীর গিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় বা মহানগরের ক্ষেত্রে উপকমিশনারের কার্যালয়ের ওয়ান–স্টপ সার্ভিস কাউন্টার থেকে সনদ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি আবেদনকারী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সনদ গ্রহণ করতে চাইলে সেটি উল্লেখ করে কুরিয়ার সার্ভিসের ফি (১৫-২০ টাকা) পরিশোধ করতে হবে। আবেদন জমা হওয়ার পর ঢাকায় সাত কর্মদিবস আর ঢাকার বাইরে ১০ কর্মদিবসের মধ্যে পাওয়া যায় সনদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION