1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত বাউফলে নদী-কৃষিজমি কেটে তিন চুল্লি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত বগার মানুষ! সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৫৪৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনক হাসান।

প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ এই ফল ঘোষণা করেন। তিনি বলেন, মোট ৭৫২ জন ভোটারের মধ্যে ৬৪২জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫৮টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনের পরিবেশ আনন্দদায়ক ছিল। কেউ নিয়ম ভাঙার চেষ্টা করেনি বলেও জানান নির্বাচন কমিশনার।

এর আগে শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৭৪৮ জন। ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ জন।

সভাপতি পদে গেল দুই মেয়াদের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সাধারণ সম্পাদক রওনক হাসান পেয়েছেন ৪২১ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম।

অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর।

প্রচার ও প্রকাশনা প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্য সাত জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION