1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চট্টগ্রামে ১৭ ফেব্রুয়ারি থেকে বইমেলা - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

চট্টগ্রামে ১৭ ফেব্রুয়ারি থেকে বইমেলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৪৭৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ‘অমর একুশে বইমেলা ২০২২’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মেয়র বলেন, করোনা মহামারির কারণে গত বছর প্রস্তুতি থাকার পরও বইমেলা করতে পারিনি। চসিকের উদ্যোগে সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সিদ্ধান্তের আলোকে বইমেলা আয়োজনের সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বইমেলা হলো লেখক ও পাঠকের মিলনমেলা। এই মেলা নিয়ে গ্রন্থপ্রেমী মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এছাড়া করোনা অতিমারির কারণে মানুষ বাসায় বন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। তারা সুযোগ পেলেই বাইরে আসছে। সুতরাং শুরু হলে জনসাধারণের প্রাণের স্পন্দন ও পদচারণায় মুখর হয়ে উঠবে বইমেলা।

রেজাউল করিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, তাদের প্রকাশিত বই যাতে মেলায় স্থান না পায় সে ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চট্টগ্রাম সব সময় নানাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। অনেক গৌরব-গাথায় সমৃদ্ধ চট্টগ্রামের ইতিহাস। এই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলায় ক্রেতা ও পাঠকরা আসতে পারেন সে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান চসিক মেয়র।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, শিক্ষাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION