1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন বাজেট আলোচনা - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন বাজেট আলোচনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩০৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২০২২-২০২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরইমধ্যে বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মাসব্যাপী প্রাক বাজেট আলোচনাসূচি চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি।

শুল্ক, ভ্যাট ও কর সংক্রান্ত খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে প্রাক বাজেট সভা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলবে। এবার প্রাক বাজেট আলোচনা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।

প্রধান বাজেট সমন্বয়কারী ও এনবিআরের কাস্টমসের বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তালিকা চূড়ান্ত করা হয়েছে।।

৬ ফেব্রুয়ারি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক বাজেট আলোচনা শুরু হবে। শেষ হবে এনবিআর ও এফবিসিসিআইর পরামর্শক কমিটির সভার মাধ্যমে।

এর আগে গত ২০ জানুয়ারি কাস্টমসের বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম প্রধান বাজেট সমন্বয়কারী করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর দেশের সব চেম্বার’স ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফট কপি ই-মেইল budgetnbr@gmail.com-এর মাধ্যমে প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব বরাবরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনও চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি ওই ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION