1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নারী উন্নয়নে প্রশিক্ষণের আওতা বাড়ানোর সুপারিশ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

নারী উন্নয়নে প্রশিক্ষণের আওতা বাড়ানোর সুপারিশ

  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৬৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নারী উন্নয়নে প্রশিক্ষণের আওতা বাড়ানোসহ জেলা ও উপজেলা ভিত্তিক নারীদের ল্যাপটপ প্রদানে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটি সদস্য মো. শাহজাহান মিয়া, মো. আব্দুল আজিজ, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ডিএনএ ল্যাবের কার্যক্রম এবং নারীর প্রতি সহিংসতা রোধে গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি ‘গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় মহিলা বিপণন কেন্দ্র (জয়িতা-কলিগঞ্জ)’ শীর্ষক কর্মসূচিটি জুন ২০২২ এ সমাপ্ত হলে দ্রুত প্রশিক্ষণ শুরুর সুপারিশ করা হয়।

তথ্য আপা ও ই-কমার্স প্রকল্পের কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়। কমিটি ডিএনএ ল্যাবের কর্যক্রম আরও যুগোপযোগী ও গতিশীল করতে মন্ত্রণালয়ের করনীয় আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদফতরের মহপরিচালক, জতীয় মহিলা সংস্হার নির্বাহী পরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION