1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গণতান্ত্রিক পূর্ণতা পেতে একসাথে কাজ করবে বাংলাদেশ-ভারত: বিক্রম দোরাইস্বামী - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

গণতান্ত্রিক পূর্ণতা পেতে একসাথে কাজ করবে বাংলাদেশ-ভারত: বিক্রম দোরাইস্বামী

  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: গণতান্ত্রিক দেশ হিসেবে কেউই পরিপূর্ণ নয়, সেই অবস্থান উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত। একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

দেশটির ৭৩তম প্রজাতন্ত্র দিবসে যমুনা টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে হাইকমিশনার বলেন, মানবপাচার পরিস্থিতি ভয়াবহ। সংকট নিরসনে একসাথে কাজ করবে দুই দেশ।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। সেই থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবেই পালন হচ্ছে দিনটি। প্রতিবছর বাংলাদেশে দেশটির দূতাবাস নানা আয়োজন করলেও এবার তা হচ্ছে না করোনার প্রকোপে। তবে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। দু’দেশের অভ্যন্তরীন সংকট নিয়েও কথা বলেন তিনি। সীমান্ত হত্যা বন্ধ ও মানবপাচার বন্ধ করতে সতর্ক অবস্থানে থেকে একত্রে কাজ করার কথা জানান হাইকমিশনার।

দোরাইস্বামী বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের র‍্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানে ভারতীয় দূতাবাস। তবে স্বাধীন দেশের সুনির্দিষ্ট কার্যক্রম নিয়ে মন্তব্য করতে চাননি ভারতীয় হাইকমিশনার।

বিক্রম দোরাইস্বামী জানান, উন্নয়নশীল দেশ হিসেবে গণতান্ত্রিক উন্নয়নেও একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION