1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাওরে রাস্তার বদলে হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

হাওরে রাস্তার বদলে হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: হাওরে মাটি ভরাট করে রাস্তা নির্মাণের বদলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিরবচ্ছিন্ন রাখতে মঙ্গলবার ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা।

মঙ্গলবার ২৫ জানুয়ারি রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক সাহায্যে থেকে পাওয়া যাবে ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটিতে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৫ টি আর বাকিগুলো সংশোধিত। ব্যয়ের দিক থেকে এককভাবে সবচে বড় প্রকল্প “বন্যা এবং নদীভাঙ্গনের ঝুঁকি” ব্যবস্থাপনা, এক হাজার ৮০৩ কোটি টাকা।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION