1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
করোনা নেগেটিভ হলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

করোনা নেগেটিভ হলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৪৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন করোনা নেগেটিভ হয়েছেন। সোমবার রাতে অ্যাটর্নি জেনারেল নিজেই সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আগামী রোববার থেকে আদালতের কার্যক্রমে অংশ নেয়ার ইচ্ছা আছে।

এর আগে গত ১৭ জানুয়ারি করোনা শনাক্ত হয় অ্যাটর্নি জেনারেলের। তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন।

আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন। তিনি ২০১৯-২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার আগে তিনি সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION