1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জ্যাকেটে আসছে নতুন প্রযুক্তি, মুহূর্তেই ধরা পড়বে ভুয়া ডিবি - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

জ্যাকেটে আসছে নতুন প্রযুক্তি, মুহূর্তেই ধরা পড়বে ভুয়া ডিবি

  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৭১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইউনিফর্ম সাধারণ থাকায় প্রতারক ও অপরাধীরা সহজেই এমন ইউনিফর্ম তৈরি করে ভুয়া ডিবি সেজে ছিনতাই, ডাকাতি, অপহরণের মতো বড় বড় অপরাধ সংঘটিত করছে। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরিবর্তন হচ্ছে ডিবির পোশাক। ডিবির জ্যাকেটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। শিগগিরই ডিবির সব সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে এ জ্যাকেট দেওয়া হবে। এতে মুহূর্তেই ধরা পড়বে ভুয়া ডিবি।

জানা গেছে, ডিবির সব কর্মকর্তাদের তথ্য আগে থেকেই জমা থাকবে তাদের নিজস্ব সার্ভারে। মোবাইল অ্যাপ দিয়ে সদস্যের কিউআর কোড স্ক্যান করলেই তাদের পরিচয় চলে আসবে। আর যদি কোনো ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।

মঙ্গলবার ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কেউ যেন ভুয়া ডিবি পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য নতুন পোশাক তৈরি হচ্ছে। কিউআর কোড ছাড়াও পোশাকে এমন কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা থাকছে, এতে করে সহজে জালিয়াতি করা সম্ভব হবে না।

গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের সাধারণ পোশাকের ওপর একটি হাতাকাটা জ্যাকেট পরে থাকেন। সেটির সামনের দিকে ডানে ইংরেজিতে ‘ডিবি’ লেখা থাকে। বামে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। পেছনে ইংরেজিতে কেবলই ‘ডিবি, ডিএমপি’ লেখা থাকে।

ডিবি সূত্রে জানা যায়, অনেক সময় ডিবির জ্যাকেট নিয়ে মানুষ প্রতারণা করছে। ডিবির পরিচয় দিয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করছে। কিন্তু দেখা যাচ্ছে, সেসব ঘটনার কিছুই আমরা জানি না কিংবা তারা ডিবির লোকও না। এ ধরনের প্রতারণা বন্ধ করতেই ডিবির জ্যাকেট চেঞ্জ করা হচ্ছে। যেন জনগণ জানতে পারে কোনটা ডিবি আর কোনটা ডিবি না।

এরইমধ্যে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কুইক রেসপন্স কোড সম্বলিত জ্যাকেট প্রস্তুতের কাজ চলছে। চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বিশেষ এ পোশাক ডিবি সদস্যদের সরবরাহ করা হতে পারে।

এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, নতুন পোশাকে বুকের ওপরই থাকবে কিউআর কোড। পোশাক তৈরিতে এমন কাপড় ব্যবহার করা হয়েছে যা শীত ও গরম উভয় ঋতুতে আরামদায়ক। এছাড়া পোশাকে এক ধরনের বিশেষ রং থাকবে, যার বিচ্ছুরণ থেকে আসল-নকল পুলিশের পার্থক্য ধরা যাবে। এমনকি বিশেষ ধরনের কাপড় দিয়ে এ পোশাক তৈরি করা হচ্ছে, যেন এটি বাজারে পাওয়া না যায়।

এর আগে ডিবির জ্যাকেট তৈরি করে ভুয়া ডিবি পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছিলেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION